চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৯:০৪আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:০৪

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কোথাও আইসিইউ পাওয়া যাচ্ছে না। সেটা বাড়ানোর কোনও উদ্যোগও নেই সরকারের। মানুষের জীবন বাঁচাতে অল্প খরচে যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা যায়, সেই ব্যাপারেও কোনও ভ্রূক্ষেপ নেই তাদের।’

বুধবার (১১ আগস্ট) বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত ওই বিবৃতিতে মান্না আরও বলেন, ‘সরকার ব্যস্ত জনগণের ট্যাক্সের টাকায় নিজেদের পরিবার পরিজনের নামে ডাকটিকিট উন্মোচন করছে।’

মান্না দাবি করেন, ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার অভাব দূর করতে পারে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক ড. তৌফিক হাসান এবং সহকর্মীদের উদ্ভাবিত অক্সিজেট। গত বছর থেকে তারা এটি নিয়ে চেষ্টা করে গেলেও সরকারি কোনও পৃষ্ঠপোষকতা করা হয়নি। তাদেরই বরং অ্যাপ্রুভালের জন্য ঘুরতে হয়েছে।’

তিনি দাবি করেন, ‘দ্রুততম সময়ে ক্লিনিকাল ট্রায়াল শেষ করে ব্যাপকভাবে উৎপাদন করে সব হাসপাতালগুলোতে অক্সিজেট পৌঁছানোর ব্যবস্থা করা হোক।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের