গণটিকা ঘোষণা দিয়ে জাতির সাথে তামাশা হচ্ছে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৯:৪০আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:৫৭

গণটিকা কর্মসূচি ‘গণ প্রতারণায় পর্যবসিত হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেছেন, যেখানে সরকারি হিসাব অনুযায়ী ২৬ কোটি ডোজ টিকা প্রয়োজন, সেখানে তারা সোয়া কোটি ডোজ টিকা নিয়ে গণটিকার ঘোষণা দিয়ে জাতির সাথে তামাশা করছে। গণটিকার কার্যক্রমে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণে জনগণকে দুর্ভোগে ফেলা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিকালে দেশের চলমান করোনা, ডেঙ্গু ও ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসপাতালগুলোতে লোকবল ও চিকিৎসা সামগ্রীর সংকট দূর করতে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, গণটিকা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার যে চিত্র পরিলক্ষিত হচ্ছে- তাতে মনে হচ্ছে এ বিষয়ে যথাযথ প্রস্তুতির যথেষ্ট অভাব ছিল। টিকা দিতে গিয়ে মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। কেউ কেউ দু-তিন দিন কেন্দ্রে গিয়েও টিকা পাচ্ছে না। গণটিকা কর্মসূচির ক্ষেত্রে বিরাজমান এসব অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর করে অবিলম্বে সকল নাগরিকের জন্য মানসম্পন্ন করোনা টিকা নিশ্চিত করতে হবে।

সভায় আগামী ১৬ আগস্ট থেকে কওমি মাদরাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়।

এদিকে বিকালে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন-কাফন ও অক্সিজেন সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ব্যবহারের জন্য পিপিই সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের নিকট হস্তান্তর করেন।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের