অভিযানের নামে নায়িকা ও মডেলদের চরিত্রহনন বন্ধের দাবি বামজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১৬:৪৪আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৬:৪৫

তথাকথিত অভিযানের নামে নায়িকা ও মডেলদের চরিত্রহনন ও সম্ভ্রমহানি বন্ধ, ক্যাসিনো-মাদক ব্যবসা ও পর্নোগ্রাফির পৃষ্ঠপোষক মাফিয়া গডফাদারদের গ্রেফতার ও বিচার করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (১২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখেন জোটের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফী রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য মানস নন্দী, ইউসিএলবি’র নেতা নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা রুবেল শিকদার। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, ‘সরকার যখন করোনা মোকাবিলাসহ সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সর্বক্ষেত্রে দুর্নীতি, দুঃশাসনে মানুষ যখন ক্ষুব্ধ হয়ে উঠছে তখন তাকে আড়াল করার জন্য নন-ইস্যুকে সামনে এনে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করছে। সরকারের ব্যর্থতা ঢাকতেই নায়িকা পরীমণি ও অন্যান্য মডেলসহ নারীদের চরিত্রহনন, সম্ভ্রমহানি ও নানা কল্পকাহিনী ছড়ানো হচ্ছে।’

নেতারা বলেন, ‘নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সাংবিধানিকভাবে রাষ্ট্রের দায়িত্ব। অথচ তা না করে রাষ্ট্র প্রশাসন ও পুলিশ গ্রেফতারকৃত পরীমণিসহ অন্যদের সম্পর্কে মর্যাদাহানিকর বক্তব্য দিচ্ছে। কতিপয় মিডিয়ায়ও তাদের সম্পর্কে নানা অপপ্রচার চালানো হচ্ছে। অপরাধ প্রমাণের আগেই তারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। এতে করে সমাজে নারীদের সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি হবে এবং মৌলবাদী ধর্মান্ধ শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার শামিল।’

সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন, মুক্তাঙ্গন, নূর হোসেন স্কয়ার হয়ে সচিবালয়ের পূর্ব গেটে পুলিশের বাধার মুখে সেখানেই সমাবেশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ শেষ করেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের