আশুরা এখনও ভারাক্রান্ত করে তোলে: রাজনীতিকদের বাণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৫:১৫আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৫:১৫

১০ মহররম হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) ও তার পরিবারের অনেক সদস্যদের শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে বিশেষ বাণী দিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারা। তারা মনে করেন, আশুরার আত্মত্যাগ মানে ‘জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা।’ তারা ইমাম হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো পৃথক বাণীতে বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাপসহ বিভিন্ন দলের নেতারা এমন মত প্রকাশ করেন। আগামীকাল শুক্রবার (২০ আগস্ট) পবিত্র আশুরা।

বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাত বরণের শোকাবহ স্মৃতিবিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত করে তোলে। বিশ্ব মুসলিমসহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়।

ফখরুল ইসলাম বলেন, ‘শহীদে কারবালার মূল বার্তা হচ্ছে, ব্যক্তিগত কোনও অভিলাষ নয়; বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা। ইমাম হোসেন (রা.) সেই অনুকরণীয় দৃষ্টান্তই স্থাপন করেছেন তাঁর আত্মদানের মধ্য দিয়ে। সেই প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের জনগণের কাঁধে চেপে বসা ভোটারবিহীন অনৈতিক সরকারের বিরুদ্ধে সবাইকে ইনসাফ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের তার বাণীতে উল্লেখ করেন, ‘পবিত্র আশুরা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সামনে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো এক ব্যাথাতুর ইতিহাস। আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়।’

তিনি বলেন, ‘ত্যাগ ও শোকের প্রতীক পবিত্র আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জ্বল হয়ে আছে।’   

আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিক্ষা দেয় বলে বাণীতে উল্লেখ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।

বাণীতে ন্যাপের দুই শীর্ষনেতা বলেন, ‘পবিত্র আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিক্ষা দেয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, “ফিরে এলো আজ সেই মহররম মাহিনা/ ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না।” আশুরার চেতনা জাতীয় জীবনে প্রতিফলিত হোক এবং সমাজ থেকে অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতনসহ সব অনাচার দূর হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক।’

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের