কল্যাণ পার্টিতে যোগ দিলেন এবি পার্টির কয়েকজন নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮

মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টিতে যোগ দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) কয়েকজন নেতা। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর পার্টি অফিসে তারা যোগ দেন। 

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব শাহেদ চৌধুরীসহ অন্তত ১৬ জন নেতাকর্মী রয়েছেন যোগদানে। পরে অনুষ্ঠানেই শাহেদ চৌধুরীকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল আউয়াল মামুনকে মহাসচিব পদে নিযুক্তি দেন সৈয়দ ইবরাহিম।

সংবাদ সম্মেলনে ইবরাহিম বলেন, ‘প্রধান শরিক বিএনপি যদি জোটকে সক্রিয় করতে চান, যদি অতীতের ভুলগুলো আত্ম-সমালোচনা করে পরিবেশ ভিন্ন করতে পারেন; তাহলে আমরা একসঙ্গে পথ চলবো। না হলে যদি প্রয়োজন পরে আমরা নিশ্চিতভাবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের আন্দোলনে আলাদা ভূমিকা রাখবো।’

তিনি জানান, বর্তমান সরকারের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না তারা। আশা করছি, প্রধান শরিক বিএনপি একটি সিদ্ধান্ত নেবে। কারণ তারা বলছে, তারা বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায়। কিন্তু সেটার রূপরেখা এখন দেয়নি।

প্রসঙ্গত, শাহেদ চৌধুরী প্রথমে জিয়াউর রহমানের হাত ধরে জাগোদল, পরে এ বছরের ৮ মে এবি পার্টিতে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: আবারও রাজনীতিতে যোগ দিলেন ক্রিমিনোলজিস্ট ড. শাহেদ চৌধুরী

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি