নদী দখলকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট      
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৯

দেশের সব নদী, উপকূলীয় বেড়ি বাঁধ সুরক্ষার দাবিতে এবং দখলকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো  বিজ্ঞপ্তিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বিশ্ব নদী দিবস (২৬ সেপ্টেম্বর) উপলক্ষে আগামীকাল সোমবার দিবসটি উদযাপন করবে ওয়ার্কার্স পার্টি। ‘মানুষের জন্য নদী' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দলটির নেতাকর্মীরা গতবছরের মতো এবারও ২৭ সেপ্টেম্বর ‘তিস্তা আন্দোলনের’ প্রতি সংহতি জানিয়ে নদী দিবসে দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের নদ-নদী দখল,  দূষণমুক্ত ও সুরক্ষার দাবিতে পার্টির উদ্যোগে নদী দিবসের কর্মসূচি পালন করবে।

বিবৃতিতে মেনন ও বাদশা বলেন, দেশের নদ-নদীকে সুরক্ষা করা না গেলে  জলবায়ু পরিবর্তনের কারণে দেশের বিরাট অংশ পানির নিচে ঢুবে যাবে। জলবায়ু শরণার্থীতে পরিণত হবে কোটি মানুষ। সাগরের লবণাক্ত পানিতে তলিয়ে যাবে দক্ষিণাঞ্চলের ১৯টি উপকূলীয় জেলা।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি