সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ১৬:৪০আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৬:৫৮

সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বর্তমান ধারায় সরকারি দলের পছন্দের বাইরে নির্বাচন কমিশন গঠনের সুযোগ নেই। সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া আইন করে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে না।’

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা মিলনায়তনে ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশন। এখানে সভাপতির বক্তব্যে সাইফুল হক আরও বলেন, ‘গণআন্দোলন-গণসংগ্রামের অভিমুখে রাজপথে সরকারকে পিছু হটাতে না পারলে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মেরুদণ্ডসম্পন্ন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারসহ কিছুই অর্জন করা যাবে না।’

সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের লিখিত বক্তব্য পড়ে শোনান তাদের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।

অধিবেশন পরিচালনা করেছেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান। এতে আরও বক্তব্য রেখেছেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, সজীব সরকার রতন, নির্মল বড়ুয়া মিলন, সিকদার হারুন মাহমুদ, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, জুই চাকমা, অরবিন্দু বেপারী বিন্দু প্রমুখ।

/এসটিএস/আইএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের