আমাদের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই: হেফাজতের মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২১, ১৬:৪৭আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৬:৪৭

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম বলেছেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের কোনও রাজনৈতিক এজেন্ডা নেই। রাজনৈতিক উচ্চাভিলাষও নেই। আমরা কেবল দ্বীনি সংগঠন হিসেবে কাজ করে যেতে চাই। শাহ আহমদ শফী’র পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের ঈমানি দাবি আদায়ের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

শুক্রবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের ও তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের তিন শীর্ষ মুরুব্বি শাইখুল ইসলাম মাওলানা শাহ আহমাদ শফী, শায়খুল হাদীস মাওলানা জুনাইদ বাবুনগরী ও মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম বলেন, সরকার আমাদের অনুরোধে অনেক আলেম-ওলামাকে মুক্তি দিয়েছে। এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা অনুরোধ করবো, যারা এখনও জেলে আছেন, তাদেরও মুক্তি দেওয়া হোক।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরি সহ সংগঠনটির অনেক নেতারা।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি