সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বামজোটের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৭:৫৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:০০

কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল করে বামজোট। কুমিল্লা, রাজশাহী, হাতিয়াসহ সারাদেশে পূজামণ্ডপে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার করার দাবিতে এ সমাবেশ করে বামজোট।

সমাবেশে বক্তব্য রাখেন ‑ জোটের শরিক সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জোট সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বামনেতা অধ্যাপক আবদুস সাত্তার, রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া প্রমুখ।

সমাবেশে একজন বক্তা বলেন, ভোটের রাজনীতি করতে গিয়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটানো হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি আড়াল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেন অপর এক বক্তা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি