‘আমরা সন্ত্রাস পছন্দ করি না, শান্তি চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৫:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ইসলামকে রক্ষায় আমাদের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস পছন্দ করি না, শান্তি চাই। সন্ত্রাস নয় সম্প্রীতি চাই। আমরা অপরাধীদের শাস্তি চাই।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সিরাতুন নবী (সা.) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘ভারতে সংখ্যালঘু মুসলমানকে হত্যা করা যেমন সন্ত্রাস, তেমনই বাংলাদেশে কোরআন অবমাননা করাও সন্ত্রাস। আবার সেই অবমাননাকে কেন্দ্র করে হিন্দুদের ঘর বাড়িতে হামলা এটাও সন্ত্রাস। আমরা কুমিল্লার ঘটনার প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদ হবে অহিংস, শান্তিপূর্ণ, আমরা আইন  হাতে তুলে নেবো না।’

সভায় আরও উপস্থিত ছিলেন— জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ সাদি, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য  শাহীনুর পাশা চৌধুরী,  আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা তফাজ্জল হক, বাহাউদ্দিন যাকারিয়া, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, ঢাকা মহানগর সহ-সভাপতি আব্দুল লতিফ ফারুকী, সহসাধারণ সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি