‘২০ দলীয় জোটকে বসিয়ে রাখলে বিকল্প পথে সক্রিয় হবে এলডিপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৭:০৭আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:১৫

২০ দলীয় জোটের শরিক এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ জোটের প্রধান দল বিএনপির উদ্দেশে বলেছেন, আপনারা একলা চলো নীতি অবলম্বন করছেন। আপনারা মনে রাখবেন— ২০ দলীয় জোটকে বসিয়ে রাখলে বিকল্প পন্থায় আমরাও কার্যক্রমে লিপ্ত হবো। আমরাও কিন্তু বসে থাকবো না। আমরাও রাজনীতি করি। আমরাও দিন-দুনিয়ার খবর রাখি। দেশ-বিদেশের রাজনীতি নিয়ে আমাদের ধারণা আছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এলডিপির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি অলি আহমদ।

রেদোয়ান আহমেদ বলেন, ‘আপনারা অলি আহমদের সঙ্গে পরামর্শ করুন। তিনি দেশের বয়স্ক রাজনীতিক। তার কাছে তথ্য আছে।’ 

২০ দলীয় জোটের প্রসঙ্গে রেদোয়ান বলেন, ‘এই জোটের যে আন্দোলন করার কথা ছিল, বিএনপির যে উদ্যোগ নেওয়ার কথা, তারা কিন্তু তা নেয়নি। এখনও সরকারের পতনের জন্য তারা ব্যাপক আন্দোলনে যাচ্ছে না।’

বক্তব্যে রেদোয়ান আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও এরপরের কার্যক্রম নিয়ে বিএনপির সমালোচনা করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী