তেল বেচে ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে সরকার: বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ১৯:০৬আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯:০৬

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ অভিযোগ করেছে, গত ৭ বছর আন্তর্জাতিক বাজারে দাম কম থাকার পরও দেশে দাম না কমিয়ে সরকার ৪০ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে। এই মুনাফার একটা অংশ এখন ভর্তুকি হিসেবে দিলেও দাম বাড়ানোর প্রয়োজন হতো না বলে মনে করে দলটি।

শনিবার (৫ নভেম্বর) বাসদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে এসব অভিযোগ করেন দলটির নেতারা।

বাসদ ঢাকা মহানগর আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন, ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, মহিলা ফোরাম নেত্রী রুখশানা আফরোজ আশা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতা জসিম উদ্দিন।

বাসদের নেতারা বলেন, ‘তেল পাচারের অজুহাত ভুয়া।  তেল পকেটে করে পাচার করা যায় না। তাহলে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেওয়া পুলিশ, বিজিবি কেন পাচার রোধ করতে পারে না?

সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম হয়ে বিজয়নগর, সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন সড়কমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের