‘পরিবহন মালিকরা চাইলেন মেঘ, সরকার দিলো বৃষ্টি’

ঢাবি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯:১৩

গণপরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদ করেছে ঐক্য ন্যাপ নামের একটি সংগঠন। সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম এ সবুর বলেন, ‘পরিবহন মালিকরা ডিজেলের দাম কমানোর দাবিতে আন্দোলন করেছেন, সরকার গাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। তারা চাইলেন মেঘ, সরকার দিলো বৃষ্টি।’

সোমবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঘুষ-দুর্নীতি, লুটপাট, নারী-শিশু নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঐক্য ন্যাপ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এস এম এ সবুর বলেন, ‘দ্রব্যের দাম বৃদ্ধির ফলে দৈনন্দিন খরচ দেড় থেকে তিনগুণ বাড়বে, এর ফলে সাধারণ মানুষের নাভি‍‍শ্বাস ওঠবে, মধ্যবিত্তরা নিম্নবিত্তে পরিণত হবে, দারিদ্র্যের হার বাড়বে।’

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘মুক্তিযুদ্ধ করেছিলাম রিকশাচালক, চা ওয়ালা, থালা-বাটি ওয়ালা, সাধারণ মানুষ পেট পুরে দুবেলা ভাত খাবে, মুক্ত জীবন যাপন করবে, শোষণ থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ এ দেশে মাথা উঁচু করে বাঁচবে। কিন্তু এখন আমরা কী দেখছি। বাস মালিকদের সঙ্গে মিলে নাটক করে মূল্য বৃদ্ধির ধাক্কা সাধারণ মানুষের ওপর বহাল করলো সরকার।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের