খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে বাসদের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮:০৭

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। বারবার বিভিন্ন হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির দলীয় ভাষ্য অনুযায়ী, তার উন্নত চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড তাকে বিদেশে সুচিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন।’

বিবৃতিতে খালেকুজ্জামান উল্লেখ করেন, দেশের প্রত্যেক নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার আছে। দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিক হিসেবে তাকে তার পরিবার ও দলীয় তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।’

‘আমাদের দেশের শাসকশ্রেণির রাজনৈতিক দলের নেতারা এবং মন্ত্রী, এমপিরা সর্দি-কাশির চিকিৎসা নিতেও বিদেশে পাড়ি জমান’ দাবি করে খালেকুজ্জামান বলেন, ‘এ দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র বোঝা যায়।’

বিবৃতিতে দেশের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সকল নাগরিকের জন্য দেশেই সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান খালেকুজ্জামান।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী