মন্ত্রিত্বের লোভে অমানুষ হওয়া উচিত না: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৩০

সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, থুতু উপরে ফেললে নিজের গায়ে পড়তে পারে। সুতরাং, এরকম কাজ করবেন না। আমাদের শালীন হওয়া দরকার। মন্ত্রিত্বের লোভে অমানুষ হওয়া উচিত না।’

সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল-২০২১’ উপলক্ষে ‘জাতি গঠনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর উচিত হবে তাকে বরখাস্ত করা।’

তিনি বলেন, ‘উনি (তথ্য প্রতিমন্ত্রী) ক্যানসারের ডাক্তার। ক্যানসারের বীজ উনার মাথার ভেতরে ঢুকে গেছে। বেচারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মঞ্চে আসার জন্য। উনি হয়তো ভাবছেন—এ জাতীয় কথা বললে উনাকে হয়তো পূর্ণ মন্ত্রী বানাবেন। কিন্তু উনার ক্যানসার উনার মাথাটা খেয়ে দেবে।’

ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘ছাত্ররা যা পারে সরকার তা পারে না। সারা বিশ্বে হয় ছাত্রদের হাফ ভাড়া রয়েছে, না হয় পুরোটা ফ্রি রয়েছে। এটা নিয়ে ঝগড়া করার কী আছে।’ ছাত্রদের হাফ ভাড়া দেবে বলে বাস মালিকদের ক্ষতি করা যাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাস মালিকদের ভ্যাট মওকুফ করে দিতে হবে। ভ্যাট প্রত্যাহার করে দিলে তাদেরও ক্ষতি হবে না আমাদেরও ক্ষতি হবে না।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তাদের ভ্যাকসিন কিনতে ১২ কোটি ডলার খরচ হয়েছে। কিন্তু আমরা অর্ধেক দামে ভ্যাকসিন দিতে চেয়েছিলাম, তারা নেয়নি। এটার কি বিচার হবে না? এই বিচার স্বাস্থ্যমন্ত্রীর হবে, প্রধানমন্ত্রীর হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী