বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে সেখানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধাজ্ঞাপনে অংশ নেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, জোবায়দা পারভীন।









