শ্রমিক-কৃষকের দুর্দশার জন্য দায়ী সাম্রাজ্যবাদ ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১৭:৩৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৭:৩৯

শ্রমিক-কৃষক-জনগণের দুঃখ-দুর্দশার জন্য দায়ী সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থরক্ষাকারী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা । যে কারণে ক্ষমতাসীন প্রতিটি সরকারই জাতীয় ও জনস্বার্থকে উপেক্ষা করে প্রভুর স্বার্থ রক্ষা করে।

বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে কমরেড আবদুল হকের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় আগত আলোচকরা এসব কথা বলেন।

আলোচকরা বলেন, বাংলাদেশ একটি নয়া ঔপনিবেশিক আধা সামন্তবাদী দেশ। এদেশে কখনও গণতন্ত্র ছিল না এবং এখনও নেই। আমাদের মতো দেশে সকল কিছুর নিয়ন্ত্রক ও পরিচালক সাম্রাজ্যবাদ। তাই সাম্রাজ্যবাদ ও তার দালালদের উচ্ছেদের সংগ্রামই হচ্ছে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ব্রি. জে. (অব.) এম. জাহাঙ্গীর হোসাইন। আলোচনা করেন জাতীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল জালম, সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্যের সংগঠক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির নেতা শহীদুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খান, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি-এর সাধারণ সম্পাদক ও উদযাপন জাতীয় কমিটির সদস্য শাহজাহান কবির।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের