এই মুহূর্তে জাতীয় সরকার দরকার: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২২:১২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২২:১২

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণ তাদের নিজেদের সরকার চায়। জনগণ পেশাজীবীদের সরকার চায়, শ্রমজীবীদের সরকার চায়, কৃষকদের সরকার চায়। জনগণ যে রাষ্ট্রের মালিক এর দলিল সে পেতে চায়।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে  ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বাংলাদেশের প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এই সভার আয়োজন করে।

দেশে শান্তি ফিরিয়ে আনতে জাতীয় সরকার গঠন করার কথা উল্লেখ করে আ স আবদুর রব বলেন, ‘জাতীয় সরকার না হলে মানুষের ওপর যে নির্যাতন ও অত্যাচার চলেছে, মানুষের মধ্যে যে ক্ষোভ ও ঘৃণা তা যাবে না। জাতীয় সরকার ছাড়া আপনাদের (সরকার) কেউ রক্ষা করতে পারবে না। এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, জনগণের সরকার।’

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেন,  ‘আমরা আওয়ামী লীগের অধীনে কোনও নির্বাচনে যাবো না, কোনও ইচ্ছেও নেই।’ গণ অধিকার পরিষদ অন্যান্য দল থেকে নীতিগতভাবে ব্যতিক্রম বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক জাফর মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন— জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসান প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে: আ স ম রব
রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতায় যাওয়া থেকে বিরত থাকুন: আ স ম রব
মির্জা ফখরুলের মুক্তি দাবি রবের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম