প্রবাসীদের শোষণ করা হলেও কথা বলার কেউ নেই: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ডিসেম্বর ২০২১, ১৫:২০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫:২০

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের মন্তব্য, প্রবাসীদের শোষণ করা হলেও কথা বলার কেউ নেই। তিনি বলেন, ‘অন্যান্য গন্তব্যে টিকিটের দাম বাড়েনি, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্ষেত্রে তা বৃদ্ধি পেয়েছে। অথচ মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকরা যায়। বড়লোকের টিকিটের দাম বেড়ে গেলে ঠিকই পত্রিকায় লেখালেখি হতো।’ রবিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

নুরের অভিযোগ, ‘আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা করোনার সময় কীভাবে ভোগান্তির শিকার হয়েছে আমরা সবাই জানি। তাদের গোসল ও খাওয়ার ব্যবস্থা নেই। করোনা প্রতিরোধক টিকার অভাবে অনেকের টিকিট বাতিল হয়ে গেছে। টিকার প্রক্রিয়া সরকার ঠিকঠাক করতে পারেনি।’

ডাকসুর এই সাবেক ভিপির প্রশ্ন, ‘বিদেশে কেউ মারা গেলে লাশ আনার জন্য কেন দাবি জানাতে হবে?’ তার মতে, ‘এগুলো তো সরকারের দায়িত্ব। প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে নিজেদের দাবি-দাওয়া জানাতে হচ্ছে।’

অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নুর, ‘আগামীতে অধিকার আদায়ের পাশাপাশি দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যার যার জায়গা থেকে শামিল হতে হবে।’

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে সুস্থ অবস্থায় ফেরত চান স্বজনরা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী