ভিন্ন উদ্দেশ্যে বিধিনিষেধ জারি: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১৭:১৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২০:৫৬

করোনা মোকাবিলায় সরকারের জারিকৃত নতুন বিধিনিষেধ বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি মনে করেন, নিষেধাজ্ঞা আরোপের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ববি হাজ্জাজ বলেন, করোনা মোকাবিলায় নতুন জারিকৃত বিধিনিষেধ বৈষম্যমূলক। অফিস-আদালত শতভাগ খোলা রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত ঢাকা নগরবাসীকে চরম ভোগান্তির মধ্যে ফেলবে। বাণিজ্য মেলা, হাটবাজার, শপিং মল, কারখানা, সিটি করপোরেশন নির্বাচন ইত্যাদি সব যখন চালু রয়েছে তখন রাজনৈতিক এবং ধর্মীয় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

তার মন্তব্য, স্বাস্থ্যবিধি প্রতিপালনে এই মুহূর্তে এক জায়গায় বেশি জনসমাগম এড়িয়ে চলতে হবে কিন্তু সরকার বিজ্ঞানসম্মত উপায়ে পরিস্থিতি বিবেচনার সিদ্ধান্ত না নিয়ে ঢালাওভাবে বিধিনিষেধ আরোপ করেছে৷

হাজ্জাজের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মার্কিন নিষেধাজ্ঞা, নতুন নির্বাচন কমিশন গঠন ইত্যাদি বিষয়ে যখন রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সরকার এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি