বিধিনিষেধ সরকারের পতন ঠেকাতে পারবে না: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জানুয়ারি ২০২২, ২০:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২০:৩২

সরকারের বিরুদ্ধে গণ-প্রতিরোধ এবং আন্দোলন দমিয়ে রাখার উদ্দেশ্যে বিধিনিষেধ জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। কিন্তু জনগণ যখন জেগে উঠেছে, তখন কোনও বিধিনিষেধই এই সরকারের পতন ঠেকাতে পারবে না বলে মনে করেন তিনি।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মান্না দাবি করেন, জনগণ জেগে উঠছে। দেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রতিরোধ গড়ে উঠেছে এবং এই ধারা অব্যাহত আছে। বহির্বিশ্বেও এই সরকার স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বিবৃতিতে মান্না অভিযোগ করেন, করোনার ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়্যান্ট মোকাবিলায় ১১ দফা নির্দেশনা কার্যত সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ এবং বিরোধী রাজনীতিকে দমন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই নির্দেশনা অমূলক, অগণতান্ত্রিক এবং সরকারের ফ্যাসিবাদী মনোভাবের প্রকাশ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের