আইনশৃঙ্খলাবাহিনীর হুমকি গ্রহণযোগ্য নয়: গণসংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৫:১২আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৫:১২

‘গুমের শিকার’ ব্যক্তিদের বাড়িতে গিয়ে পুলিশের জেরা এবং পরিবারের সদস্যদের থানায় নিয়ে এসে জোর করে স্বাক্ষরসহ নানা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তারা এমন অভিযোগ তুলে তার নিন্দা ও প্রতিবাদ জানান। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করেন।  

বিবৃতিতে বলা হয়, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নির্যাতনের শিকার পরিবারের পাশে না দাঁড়িয়ে তাদের হুমকি দেওয়া ও হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসএপিয়ারেন্স বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ এবং এর প্রতিকারের জন্য সরকারের ওপর চাপ দিয়েছে। আর পরিপ্রেক্ষিতে গুম হওয়া পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগী নাগরিকদের ওপর এ ধরনের জুলুম করে কেউ কখনও রেহাই পায়নি, ইতিহাস সে কথাই বলে।

নেতারা বলেন, ‘গুমের শিকার ব্যক্তি নিখোঁজ হয়েছে’ ‘পরিবারের পক্ষ থেকে তথ্য গোপন করা হয়েছে’; এসব বাক্য লিখে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া শুধু অন্যায় নয় এটা অপরাধ। 

এ কাজে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি