দেশে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৬, ১৪:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৪:৩৮

বাংলাদেশ ন্যাপ দেশে এখন গণতন্ত্র বিপন্ন, মানুষের বাক স্বাধীনতা ও সংগঠনের অধিকার সংকুচিত করার মাধ্যমে এক ব্যাক্তির শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মনে করছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। সোমবার সকালে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দলটির ঢাকা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছরেও আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ব্যর্থ হয়েছি। শাসকগোষ্টির ব্যর্থতার কারণে বার বার গণতান্ত্রিক ধারাবাহিকতা বাধাগ্রস্ত হয়েছে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বহুদলীয় গণতন্ত্রের কফিনের উপর বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সরকার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।’
মোস্তফা ভুইয়া আরও  বলেন,‘মানুষের গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করছে তারা বাকশালী চেতনা এখনও ধারণ করছে। ৭৫ এর মত আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে প্রয়োজন দেশপ্রেমিক শক্তির ঐক্য।’
আলোচনা সভায় দলটির নগর আহবায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আলোচনায় আরও অংশগ্রহণ করেন ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদকমন্ডলির সদস্য মো. কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু,যুগ্ম আহবায়ক মো. আনছার রহমান শিকদার প্রমুখ।
/সিএ/এসএম/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের