বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে বরখাস্তের দাবি বাম জোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩১

বাম গণতান্ত্রিক জোট অভিযোগ করেছে, সরকার দেশের গোটা বাজার ব্যবস্থা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছে, বাজার সিন্ডিকেটকে যা খুশি তাই করার লাইসেন্স  দিয়েছে। বাজারে গেলে মনে হয় না দেশে কোনও সরকার আছে। এ জন্য বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে  চরম ব্যর্থ  ও দায়িত্বহীন বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছে জোট।

রবিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বাম জোটের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব দাবি করেন।

বাম   জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার দেশের গোটা বাজার ব্যবস্থাকে নৈরাজ্যের মাঝে ঠেলে দিয়েছে। সরকার দেশের বাজার ব্যবস্থাকে ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে।  বাজার নিয়ে ব্যবসায়ীদেরকে যা খুশি তাই করার সুযোগ করে দিয়েছে।’

তিনি অনতিবিলম্বে বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে তিনি ব্যর্থ সরকার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম,  বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা আবদুল আলী এবং ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর বিধান দাস।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের