সিইসি হিসেবে মোশাররফ ভূঁইঞার নাম প্রস্তাব বিকল্পধারার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৯

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা এবং দেশের ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) অনুসন্ধান কমিটির সভাপতির কাছে চিঠির মাধ্যমে দলের এই প্রস্তাব পাঠানো হয়। এদিন রাতে দলীয় সভাপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

এছাড়া কমিশনার হিসেবে বিকল্পধারা যাদের নাম প্রস্তাব করেছে তারা হলেন— স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, ফেমার সাবেক সভাপতি মনিরা খান  ও অর্থনীতিবিদ ড. আহসান মনসুর।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র পক্ষে দলটির যুগ্ম মহাসচিব এনায়েত কবীরের সই করা  চিঠিটি সচিবালয়ে অনুসন্ধান কমিটির কাছে শুক্রবার দুপুরে পৌঁছে দেন বিকল্পধারার যুগ্ম দফতর সম্পাদক আমিনুল ইসলাম বুলু।

আরও পড়ুন:

সার্চ কমিটির জন্য তিন জনের নাম প্রস্তাব করেছে বিকল্প ধারা

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম