সার্চ কমিটির দেওয়া নাম প্রকাশ চায় ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্রপতিকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৫

রাষ্ট্রপতির কাছে যে দশ জনের নাম সার্চ কমিটি দেবে, নির্বাচন কমিশন (ইসি) নিয়োগের আগে তা প্রকাশের অনুরোধ জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে দলটি জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির মাধ্যমে যাচাই করে আইনসভার সংশ্লিষ্টতা রাখার অনুরোধ করেছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে দলটি। বঙ্গভবনে এ চিঠি পৌঁছে দেন পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান এবং দফতর সহকারী ফাহাদ বিন হাসান।

সার্চ কমিটির দেওয়া নাম প্রকাশের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার কথা আগেই জানিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি।

কামরুল আহসান বলেন, “বঙ্গভবনে দলের পক্ষ সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা স্বাক্ষরিত চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পক্ষ থেকে একজন কর্মকর্তা চিঠিটি গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা থাকায় আমরা সরাসরি চিঠি পৌঁছে দিতে পারিনি। তাছাড়া সময়ও কম। সেজন্য বঙ্গভবনে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

ওয়ার্কার্স পার্টির চিঠিতে নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির আহুত সংলাপের ফলাফল হিসাবে সংসদের বর্ষ শুরুর অধিবেশনে এই আইন উত্থাপন ও গৃহীত হওয়ায় তাকে (রাষ্ট্রপতি) বিশেষ অভিনন্দন জানানো হয়।

চিঠিতে বলা হয়, সেই সংলাপে সকল রাজনৈতিক দলই ওই আইন প্রণয়নের কথা বলেছিল, তিনিও তেমনি এই আইন প্রণয়নের জরুরি প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

চিঠিতে ওয়ার্কার্স পার্টির তরফ থেকে বলা হয়, অনুসন্ধান কমিটির দেওয়া নাম প্রকাশে আইনে কোন বাধা নাই। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নামগুলো যাচাই-বাছাই করার জন্য জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটিতে, যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ অন্যদলের সদস্যরা আছেন, পাঠাতে পারেন।

চিঠিতে বলা হয়, এর ফলে একদিকে যেমন জনগণ বিষয়টি অবহিত হতে পারবে, কার্যউপদেষ্টা কমিটিতে পাঠানো হলে জাতীয় সংসদের সংশ্লিষ্টতাও হবে।

চিঠিতে দীর্ঘদিনের পার্লামেন্টারিয়ান, স্পিকার ও রাষ্ট্রপতি হিসাবে তার অভিজ্ঞতার ওপর ওয়ার্কার্স পার্টির ‘দৃঢ় আস্থা’ রয়েছে বলে জানানো হয়। আশা করা হয়, রাষ্ট্রপ্রধান যে নির্বাচন কমিশন নিয়োগ দেবেন তা জনগণের আস্থাভাজন হবে ও তারা ভবিষ্যতে দেশবাসীকে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট
ওয়ার্কার্স পার্টির বিবৃতি‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান