কমিশন নয় নির্বাচনকালীন সরকারই প্রধান এজেন্ডা: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪০

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচন কমিশন সরকারের ক্ষমতার বৈধতা দেওয়ার উপায় হিসেবে ব্যবহৃত হতে পারে না। জনগণের ভোটাধিকার সুরক্ষা ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন নয়, মূল বিষয় হচ্ছে— নির্বাচনকালীন সরকার। তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের মূল এজেন্ডাকে পাশ কাটিয়ে বিদ্যমান সংকটের সমাধান করা যাবে না।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির  উদ্যোগে  কাজী আরেফ আহম্মেদসহ জেএসডির প্রয়াত ও শহীদ নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে গঠিত যে কোনও নির্বাচন কমিশনই হবে হুদা কমিশনের নামান্তর। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান গণতন্ত্র ও ভোটাধিকারের  জন্য অবশ্যই প্রয়োজন। বর্তমান দলীয় সরকার ক্ষমতায় রেখে কোনও নির্বাচন কমিশনই তাদের ওপরে অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে না।’

জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা মো. সিরাজ মিয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন— অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ  চৌধুরী, আবদুল্লাহ তারেক, এস এম সামছুল আলম নিক্সন, মোশাররফ হোসেন মন্টু, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের