গণতন্ত্র হচ্ছে মশারি ঢাকা বিছানা: ইনু

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৫

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র হচ্ছে মশারি ঢাকা আরামদায়ক বিছানা। আপনি ভেতরেও থাকতে পারবেন, বাইরে থেকে দেখতেও পারবেন। কিন্তু মশা-মাছি, পোকামাকড় ওই বিছানায় ঢুকতে পারবে না।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’র উদ্যোগে আয়োজিত সাংবাদিকতা ও নীতি-কাঠামো প্রবণতা ও সুপারিশ শীর্ষক গবেষণা ফল প্রকাশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘রাষ্ট্র, সরকার ও প্রশাসন যতদিন থাকবে, ততদিন গণমাধ্যমের সঙ্গে বিরোধ চলতে থাকবে। কারণ, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর দায়িত্ব হচ্ছে প্রহরীর দায়িত্ব। জবাবদিহি অর্জন করার দায়িত্ব এবং সরকারের প্রশাসনের ত্রুটি-বিচ্যুতি এবং ক্ষমতার অপব্যবহার প্রকাশ করার দায়িত্ব।’

তিনি বলেন, ‘অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট– এটা বাতিল করা দরকার। প্রেস কাউন্সিল অ্যাক্ট— এটা সংস্কার করার একটা প্রস্তাব তৈরি হয়েছিল। তিন বছর হলেও এটির অগ্রগতি নেই। তিন বছর আগে গণমাধ্যমকর্মী আইন, সম্প্রচার আইন খসড়া হয়েছে। তবে আইনটি পাস হয়নি। এসব আইন অবিলম্বে করা উচিত। এসব পাস হলে গণমাধ্যম, গণমাধ্যমকর্মী, মালিকেরা নিরাপত্তা পাবেন।’

সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক,  শিক্ষক, আইনজীবী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ‘সমষ্টি’র পরিচালক রেজাউল হক।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের