সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণ এবং গ্যাস-পানির দাম বৃদ্ধি না করার দাবিতে বিক্ষোভ সমাবেশ-মিছিল-মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়। জাসদের নেতারা দাবি করেন, বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারকেই নিতে হবে।
এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি প্রমুখ।








