খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১৮:২৪আপডেট : ১১ মার্চ ২০২২, ০১:০৯

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীতে অনুষ্ঠিত দলীয় এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাত তুলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীরাই স্বীকার করেছেন তাদের কাছে পর্যাপ্ত ভোজ্যতেল আছে। তারা কেবল ভ্যাট মওকুফ চান। এ অবস্থায় বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার কোনও কারণ নেই। অপরদিকে টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহে বিশৃঙ্খলা বন্ধ করার জন্যই কেবল নয়, গণবণ্টন ব্যবস্থার যথাযথ বিবেচনায় এখনই পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।’

সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে পৌঁছে দিতে অবিলম্বে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানান রাশেদ খান মেনন এমপি।

পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে ব্রিফিং সভায় মেনন বলেন,  ‘মানুষের খাদ্য প্রাপ্তি ও খাদ্য অধিগম্যতা কারও দয়া নয়, এটা তাদের অধিকার। মানুষের বাজারের থলের ওপর ভোট নির্ভর করে।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের