সরকারের অদক্ষতায় জিনিসপত্রের দাম বাড়ছে: রেজা কিবরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২২, ২১:৪৭আপডেট : ১৮ মার্চ ২০২২, ২১:৪৭

গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, এই আওয়ামী লীগ সরকার মিথ্যার আশ্রয়ে টিকে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দোষ দিচ্ছে বিরোধী দলকে এবং সেই দলকে দোষ দিয়েছিল ডেঙ্গু ও কোভিডের জন্যেও। এতে আশ্চর্য হবার কিছু নেই। তাদের অদক্ষতার জন্য জিনিসপত্রের দাম বাড়ছে— এটা বুঝতে হবে।

শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকার সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে মন্তব্য করে রেজা কিবরিয়া বলেন, ‘এখন দুই দিকে সমস্যা। একটা হলো— এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করে এই সরকার। দ্বিতীয়টা হলো— এখানে একটা দক্ষতারও সমস্যা আছে।’

তিনি বলেন, ‘তারা মুদ্রাস্ফীতি নিয়েও মিথ্যাচার করছে জনগণের সঙ্গে। দেশের যে বাজেট এবং মুদ্রানীতি, সেটা ঠিক মতো চালাতে পারছে না বলে মুদ্রাস্ফীতি হচ্ছে। তারা যদি বাজেটে চুরি কমাতো, খরচ কমাতো, মূদ্রানীতিতে সাবধানে চলতো, তাহলে এই মুদ্রাস্ফীতি হতো না।'

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের