দেশে সাম্প্রদায়িক আবহ তৈরির চেষ্টা হচ্ছে: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২২, ১৭:৩৮আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৭:৩৮

দেশে নানা ঘটনায় সাম্প্রদায়িক আবহ তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পলিটব্যুরো এ দাবি করে।

বিবৃতিতে মুন্সীগঞ্জের রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় কুমার মণ্ডলকে পূর্বপরিকল্পিত চক্রান্তে কথিত ধর্ম অবমাননার অপবাদ দিয়ে তাকে নিগৃহীত করা ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, বিজ্ঞান শিক্ষা জ্ঞান অর্জনের একটা মৌলিক বিষয়, যুক্তি ও তত্ত্ব হচ্ছে এর প্রাণ। বিজ্ঞান শিক্ষায় প্রতিবন্ধকতা তৈরি কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনায় প্রতীয়মান হয় বিজ্ঞানের মৌলিক বিষয়কে ব্যাহত করার প্রয়াসেই এটাকে সাম্প্রদায়িকীকরণের চক্রান্ত চলছে।

বিবৃতিতে বলা হয়,  বইমেলার চিরন্তন পরিবেশ হটিয়ে দিয়ে সেখানে জামাতে নামাজ পড়ার স্থান তৈরি, বিশ্ববিদ্যালয়ের মিলনকেন্দ্র ‘ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র’ মেয়েদের জন্য আলাদা নামাজের স্থান করার দাবি, যা অতীতে কখনও হয়নি। এটাকে সামনে এনে একটি সুক্ষ্ম সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির সুকৌশল অপচেষ্টা হচ্ছে।’

অপরদিকে প্রবীণ বামপন্থী নেতা বদরুদ্দীন ওমরের বক্তব্যকে ঘিরে তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে কতিপয় কথিত ধর্মীয় আলেম সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উসকানির চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সমাজে মুক্তবুদ্ধির চর্চা, বিজ্ঞান চেতনার বিকাশ রুদ্ধ ও অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার লক্ষ্যে এক শ্রেণির চিহ্নিত গোষ্ঠী সারাদেশে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টির অপচেষ্টা ও আক্রমণ চালাচ্ছে। এটা স্পষ্ট যে, সমাজে সাম্প্রদায়িকতার বিস্তৃতি টেছে। তার সঙ্গে আপস  ও নমনীয় নীতি গ্রহণ করার ফলেই এসব অশুভ শক্তির ঔদ্ধত্য বেড়ে চলেছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের