অবাধ নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান গণফোরামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২২, ২২:২৩আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২২:২৩

নির্দলীয় সরকারের অধীন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে মনে করে গণফোরাম (একাংশ)।

শনিবার (৯ এপ্রিল) গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু’র সভাপতিত্বে এলিফ্যান্ট রোডে দলের নির্বাহী পরিষদ, সভাপতি পরিষদ ও সম্পাদক পরিষদের যৌথ সভায় এই মনোভাব প্রকাশ করেন সংগঠনের নেতারা।

সভাপতির বক্তব্যে মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘জনগণের জান-মালের নিরাপত্তা ও স্থিতিশীল রাষ্ট্রের লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গণফোরাম বিশ্বাস করে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে দুঃশাসন হঠিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার এখনই সময় এবং এটাই বাংলাদেশের জনগণের একমাত্র মুক্তির পথ।’

দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ঘরে ঘরে হাহাকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে শ্রীলঙ্কার পথে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত লুটেরারা। এই দেশ আমাদের, দেশের ভবিষ্যৎ-ই আমাদের ভবিষ্যৎ। ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকার দেশকে ক্রান্তিকালের মুখে ঠেলে দিয়েছে।’

উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরকার, আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানী তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল হামিদ মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম ও ছাত্র সম্পাদক সানজিদ রহমান শুভ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের