‘মার্কিন নিষেধাজ্ঞায় ভারতের কাছে ধরনা দেওয়া দেশের জন্য অবমাননাকর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ২১:৫৩আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২১:৫৩

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে র‌্যাবের নিষেধাজ্ঞার ঘটনায় ভারতের কাছে ধরনা দেওয়ায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান জানায় দলটি।

গণসংহতি আন্দোলনের দুই শীর্ষনেতা বলেন, ‘‘র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর গুম ও খুন এখন আর চাপা দেওয়া বিষয় নয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক মহল থেকে বিচারবহির্ভূত হত্যা প্রসঙ্গকে দেশে-বিদেশে অনেকভাবে হাজির করা হয়েছে। বহুবছর ধরে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো গুম ও  খুন বন্ধ করার দাবি করে আসছে। সরকার এ বিষয়ে কোনও কর্ণপাত করেনি। উল্টো যথাযথ তদন্ত না করে ‘বন্দুকযুদ্ধ’,'ক্রসফায়ার'কে চালিয়ে যেতে দিয়ে এক অর্থে বৈধতা দিয়েছে।’’

‘সরকার আক্রান্ত পরিবারগুলোর দাবি এবং মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এখন যখন মার্কিন নিষেধাজ্ঞা এসেছে, তখন সরকারের হুশ জ্ঞান বিলোপ পেয়েছে। তারা ভারতের হাতে-পায়ে ধরছে।’ উল্লেখ করা হয় বিবৃতিতে।

সাকি ও রুবেল বিবৃতিতে বলেন, ‘গুম-খুনের

সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনাটাই হচ্ছে এ সমস্যার প্রকৃত সমাধান। এ সরকার সেটা কার্যকর করতে মোটেই সক্ষম নয়।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি
নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী