জন্মবার্ষিকীতে সিপিবির মুক্ত আলোচনা

‘বিরোধিতাকারীরাও কার্ল মার্কসের অবদান অস্বীকার করতে পারেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২২, ২১:৩৪আপডেট : ০৭ মে ২০২২, ০২:১৫

কার্ল মার্কসের ২০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত আলোচনা করেছে সিপিবি। শুক্রবার (৬ মে) রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র তত্ত্ব, শিক্ষা ও গবেষণা বিভাগের উদ্যোগে ‘কার্ল মার্ক্স ও বাংলার গ্রাম সমাজ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

১৮১৮ সালের ৫ মে জার্মানিতে জন্মগ্রহণ করেন পৃথিবীর অন্যতম খ্যাতনামা এই সমাজচিন্তক।

আলোচনায় সভাপতির বক্তব্যে শাহিন রহমান বলেন, ‘মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানবমুক্তির সংগ্রামে মহামতি কার্ল মার্কস ছিলেন উজ্জ্বল বাতিঘর এবং পথপ্রদর্শক। দর্শন, অর্থশাস্ত্র এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লবী চিন্তার প্রয়োগ ঘটানোর পাশাপাশি তিনি সমাজ প্রগতির বিপ্লবী সংগ্রামকে দিয়েছেন বিপ্লবী পথনির্দেশনা।’

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম  বলেন, ‘কমিউনিস্টদের সত্যের অনুসন্ধান করতে হবে। জ্ঞানের একটা বৈশ্বিক আন্তঃসম্পর্ক রয়েছে। কার্ল মার্কসকে আমাদের জানতে হবে, তার সত্যকে বের করার পদ্ধতির মধ্যে দেখতে হবে।’

সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মার্কসের বিরোধিতাকারীরাও তার অবদান অস্বীকার করতে পারেনি। নানা কৌশলে তারা মার্কসবাদকে আক্রমণ করলেও, একজন চিন্তক ও দার্শনিক হিসেবে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। নানা অপপ্রচার স্বত্ত্বেও সারা দুনিয়ার মানুষ শ্রেষ্ঠ চিন্তক হিসেবে কার্ল মার্কসকেই নির্বাচিত করেছেন।’

লিখিত বক্তব্যে লাকী আক্তার বলেন, ‘ভারতবর্ষ নিয়ে পড়াশোনা, কিংবা লেখার সময় মার্কসের চিন্তায় একটাই মূল প্রশ্ন ছিল— ভারতীয় সমাজের ঐতিহাসিক অগ্রগতি সম্ভাবনা কি? কোন পথে সে অগ্রগতি সম্ভব? সে পথে বাধা কোথায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো— সময়ের পরিক্রমায় মার্কসের ভারতবর্ষে ঔপনিবেশিক অনুপ্রবেশ সম্পর্কে মতামত পুরোটাই পাল্টে গেছে। ভারতবর্ষের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে  মার্কসের এই মতামত এবং চিন্তা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের