সিলেটে বন্যাদুর্গতদের সাহায্যের আহ্বান খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ২১:৫৬আপডেট : ২১ মে ২০২২, ২১:৫৬

সিলেটে বন্যাদুর্গতদের সাহায্যের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সিলেটের বন্যাদুর্গতদের সাহায্যে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সিলেট-সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে সরকারি ত্রাণ তৎপরতা শুরু করতে হবে। শনিবার দলটির কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, পাহাড়ি ঢলের পানিতে সিলেট নগরীসহ সিলেট-সুনামগঞ্জের অধিকাংশ এলাকা প্লাবিত। এখনও হু হু করে বাড়ছে বানের পানি। দুর্গত এলাকার মানুষ অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিন পার করছে। জরুরিভিত্তিতে সেখানে সরকারি ত্রাণের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে সিলেটের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতার জন্য সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক ও মুহাম্মদ মুনতাসির আলীকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করা হয়।

দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মুহাম্মদ আবদুল হালিম, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

/সিএ/এফএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি