আবাসিক গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবন দুর্বিষহ করবে: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২২, ১২:২১আপডেট : ০৪ জুন ২০২২, ১২:২১

দেশের গ্যাস বিতরণ কোম্পানি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কমিশন নির্ধারিত ছকে রবিবার অথবা সোমবার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা আসতে পারে— এমন সংবাদে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটি মনে করে, গত ১০ বছরে কয়েক দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। আবাসিক গ্যাসের মূল্য আবারও বৃদ্ধির বিষয়টি মড়ার উপর খাঁড়ার ঘা। এর ফলে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

শনিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন যখন দুর্বিসহ তখন আবাসিক গ্যাসের মূল্যবৃদ্ধি একেবারেই যৌক্তিক নয়। দেশের ভেতরে যে গ্যাস রয়েছে সেটা সরকার উত্তোলন করে না। বরং বিদেশ থেকে আমদানির ওপর গুরুত্ব দিয়ে থাকে। যা একটা আসাধু চক্রকে ব্যবসা পাইয়ে দিতে, বিশেষ সুবিধা দিতেই এটা করা হচ্ছে। সরকারকে মনে রাখতে হবে আবাসিক গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত তা বাস্তবায়ন হলে জনজীবন, সমাজ ও অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের