‘এলডিপি বিএনপি ও জিয়া পরিবারের প্রতি আস্থাশীল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২২, ২১:২৬আপডেট : ১০ জুন ২০২২, ২১:২৬

আব্বাসী-সেলিম নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ২০ দলীয় জোটের শুরু থেকেই একটি শরিক দল হিসেবে বিএনপি ও জিয়া পরিবারের প্রতি আস্থাশীল বলে দাবি করেছে দলটির শীর্ষ নেতারা। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন অংশের পক্ষ থেকে যে বক্তব্য দিয়েছে তা অরাজনৈতিক, শিষ্টাচার বহির্ভূত এবং চরম মিথ্যাচার। কোনও বিশেষ মহলের ইঙ্গিতে তারা জাতীয়তাবাদী আদর্শের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে বলেও এলডিপি (একাংশ) থেকে দাবি করা হয়।

শুক্রবার (১০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এলডিপির জাতীয় কার্যনির্বাহী কমিটির এক বিশেষ বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, ২০ দলীয় জোট এবং তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। যেকোনও রাজনৈতিক কর্মকাণ্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দলের সভাপতি আব্দুল করিম আব্বাসী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিমকে সবধরনের দায়িত্ব দেওয়া হয়। দুজনের সিদ্ধান্তই আমাদের দলের সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।

দলের সভাপতি ও সাবেক আব্দুল করিম আব্বাসীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি আব্দুল গণি, মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সহ-সভাপতি ইব্রাহিম রৌনক, ডা. জাফর সিদ্দিক, মোড়ল আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, চাষী এনামুল হক, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, এ কে এম মহিউদ্দিন ও এসএম বেলাল প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের