নিজ এলাকার অনুষ্ঠানে যেতে বাধা দেওয়ার অভিযোগ এলডিপি মহাসচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ১১:৩৫আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১:৩৫

নিজের নির্বাচনি এলাকার (কুমিল্লা-৭) কোনও রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি বলেন, ‘আমি চান্দিনা থেকে চার বার এমপি নির্বাচিত হয়েছি। দুই দুইবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এই নির্বাচনি এলাকায় আমি তিনটি কলেজ; পাঁচটি হাইস্কুল; দুইটি গার্লস হাইস্কুল; বহু মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেছি। সেই চান্দিনায় কোনও রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে আমাকে অংশ নিতে দেওয়া হচ্ছে না।’

মঙ্গলবার (২ আগস্ট) এক বিবৃতিতে রেদোয়ান আহমেদ এসব অভিযোগ করেন।

সেখানে তাকে কোনও রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে এলডিপি মহাসচিব বলেন, ‘মানুষের সুখে দুঃখে সারাজীবন যেখানে তাদের পাশে ছিলাম। আজ সেখানে সেই আপনজনদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও বাধার সৃষ্টি করছে। আশ্চর্য বিষয় এই যে, আমার সমর্থক মৃত ব্যক্তিদের কুলখানিতেও আমাকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। আমাকে কোনও অনুষ্ঠানে দাওয়াত না দিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে নির্দেশ দেওয়া হচ্ছে।’

রেদোয়ান আহমেদ বলেন, এই চান্দিনায় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়াও নিজ এলাকায় কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে, হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। চান্দিনার মানুষের সেবা করা আমার ধ্যান-জ্ঞান। অথচ সেই চান্দিনা থেকে আমাকে বিতাড়িত করতে স্থানীয় এমপি তার কর্মীদের নির্দেশ দিয়েছেন। তার দালিলিক প্রমাণ আমার কাছে আছে।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ