গণফোরাম একাংশের সঙ্গে এবি পার্টির মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ২১:৪৭ আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২২:৩৯

নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও দেশ পুনর্গঠনের ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য তৈরিতে কাজ করতে আগ্রহ দেখিয়েছে গণফোরাম একাংশ ও আমার বাংলাদেশ পার্টি। মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে গণফোরামের অফিসে দুই দলের মধ্যে আলোচনা হয়। উভয় দলই আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে।

গণফোরামের আমন্ত্রণে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির প্রতিনিধি দল বিকাল ৪টায় গণফোরাম কার্যালয়ে পৌঁছান।

গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভেকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভেকেট মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান ও মো. হাসিব চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এবং দফতর সম্পাদক শরীফ আব্দুল্লাহসহ শীর্ষ নেতারা তাদের স্বাগত জানান।

উভয় দলের নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন অ্যাডভেকেট সুব্রত চৌধুরী, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভেকেট মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান ও এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সভায় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

/এসটিএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত
কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার
আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড