শফিকুল গানি স্বপনের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৩

বর্তমানে দেশে এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, রাজনীতি শূন্য এই পরিস্থিতি কোনও অবস্থায়ই দেশের জন্য মঙ্গলজনক নয়। রাজনৈতিক শূন্যতা অপশক্তির উর্বর ক্ষেত্র। জনগণের পক্ষের রাজনৈতিক শক্তি এখন অনুপস্থিত।

রবিবার (১১ সেপ্টেম্বর)  দলীয় কার্যালয়ে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপনের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ রংপুর মহানগর আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘দেশের মানুষের জীবনের সমস্যার অন্ত নেই।  সরকার ইতোমধ্যে গ্যাস, জ্বালানি তেল, বিদ্যুৎ, পানির দাম, গাড়িভাড়া বেড়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশচুম্বি। নারী নির্যাতন, শিশু নির্যাতন, ঘুষ, দুর্নীতি, লুটপাট বেড়েছে সীমাহীনভাবে। এ অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। শফিকুল গানি স্বপন নতুন শক্তি তৈরির জন্যই কাজ করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত।’

ন্যাপ মহাসচিব বলেন, ‘রাজনৈতিক শূন্যতার সুযোগে ধর্মান্ধ উগ্র শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সব লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে শাসক গোষ্ঠীসহ রাজনৈতিক শক্তিগুলোর  কোনও মাথা ব্যথা আছে বলে মনে হয় না। শাষকগোষ্ঠী ভুলে যাচ্ছে এর জন্য তাদের যেমন মাশুল দিতে হবে, দেশকেও অনেক সমস্যার মুখোমুখি হতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রহীন পরিবেশ জঙ্গিবাদ মৌলবাদ বিস্তারের উর্বর ক্ষেত্র। কিন্তু সরকার এ ব্যাপারে খুব সিরিয়াস বলে মনে হয় না। সরকার গণবিচ্ছিন্ন। বিরোধী দলগুলো শুধু মাত্র যেন তেনভাবে ক্ষমতায় যেতে গিয়ে ছত্রভঙ্গ, বামশক্তি শতধা বিভক্ত, রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে এক গভীর শূন্যতা। এই শূন্যতা বেশিদিন থাকলে সৃষ্টি হবে একটা রাজনৈতিক ঘূর্ণাবর্ত, যার শক্তি ও গতি কারও নিয়ন্ত্রণে থাকবে না।’

বাংলাদেশ ন্যাপ রংপুর মহানগর যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আমিনুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক যুবরাজ চৌধুরীরর সঞ্চলনায় আলোচনায় অংশগ্রহন করেন— বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রীবন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোফাক্কারুল ইসলাম পেলব, রংপুর জেলা ও মহানগর নেতা মেরাজুল ইসলাম রোকন, আবু তালেব, একরামুল হক, খোরশেদ আলম, ওমর ফারুক, হায়দার চৌধুরী, শেখ ইমতিয়াজ সিদ্দিকী, মো. হাবিব, মো. নুর আলম, গোলাম মোস্তফা,  আব্দুর রউফ, ময়নাল হোসেন, এনামুল হক,  আসলাম হোসেন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের