অন্যায় আদেশকে অস্বীকৃতি জানাতে হবে : আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৭:৫৩আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৮:২০

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে ক্ষমতাসীনদের অন্যায়, অন্যায্য ও বেআইনি আদেশকে প্রজাতন্ত্রের কর্মচারীদের অগ্রাহ্য করতে হবে, অস্বীকৃতি জানাতে হবে। বেআইনি আদেশ পালন থেকে তাদের বিরত থাকতে হবে। অন্যথায় রাষ্ট্রীয় কর্তব্য পালনে প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে অনীহা ও নৈতিকভাবে হতাশা সৃষ্টি হবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।’

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে নোয়াখালীর চৌমুহনী মদন মোহন উচ্চবিদ্যালয় মিলনায়তনে জেএসডির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আব্দুল জলিলের শোকসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জেএসডি আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা জেএসডি সভাপতি আনোয়ারুল কবির মানিক।

রব বলেন, ‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান ছাড়াই কথায় কথায় প্রজাতন্ত্রের কর্মচারীদের অবসরে পাঠিয়ে দেওয়া বা চাকরিচ্যুত করা ভয়ংকর অন্যায়। এটা ক্ষমতাসীনদের ক্ষমতা হারানোর ভয়ে ভীত মানসিকতার বহিঃপ্রকাশ। সরকারি কর্মচারীদের সংবিধানবহির্ভূত কাজে ব্যবহার করে পরে সুযোগ বুঝে ছুড়ে ফেলার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে।’

সভায় বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যা, আমির হোসেন বিএসসি, নুর রহমান, সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ফারজানা দিবা, জাসদ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের