বিএনপির পেছনে মানুষ আছে, আ.লীগের নেই: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ১৪:৩৪আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৪:৩৪

সম্প্রতি আওয়ামী লীগের সমাবেশগুলোয় লোকসমাগম হয়নি মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‌‘আমি বিএনপি না করলেও বিএনপির সমাবেশে আমি আনন্দিত। বিএনপি দেখিয়েছে মানুষ তাদের পেছনে আছে, আওয়ামী লীগের পেছনে নেই।’

শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সমাবেশে মানুষ আসা বন্ধ হয় না উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল বিএনপি কি আন্দোলন করতে জানে? মানুষ আসে? এখন কী দেখেন? খালি মানুষ আর মানুষ। লঞ্চ বন্ধ করে দেয়, রেল বন্ধ করে দেয়। সবকিছু বন্ধ করে দেয়। কিন্তু মানুষের আসা বন্ধ হয় না। এগুলা একটা অভ্যুত্থানের মতো। মানুষ জেগেছে, সেই তুলনায় সত্য কথা হলো আমরা জাগিনি।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘বিএনপির সমাবেশে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ এখন সমাবেশ করার কথা বলছে।  আওয়ামী লীগ দু-একটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে। কারণ, মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে। আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে। মানুষ বিদ্রোহ করেছে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগের পতন এখন দিনের ব্যাপার। এমন একটা সময় আসবে জনগণ নামবে, দেশে অর্থনীতি খারাপ হবে। সবকিছু মিলে সরকারের পালানোর পথ থাকবে না।’

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহাজাদা মিয়া বলেন, ‘আমি নিজে আওয়ামী লীগ করতে পারিনি। এই আওয়ামী লীগ কী জিনিস, আমার চেয়ে ভালো কেউ জানে না। আওয়ামী লীগ একটা বর্বর দল। মানবতাবোধ নাই এদের। আওয়ামী লীগ নেতারাই আওয়ামী লীগ করতে পারেনি। কারণ তারা গণতন্ত্র বিশ্বাস করে না। তাই বাকশাল গঠন করেছিল। এই বাকশালের কারণেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছিল।’

ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা আহসান হাবীব রিঙ্কন, ডিইউজে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসমাইল তালুকদার খোকন, আমীর হোসেন বাদশা প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী