ভিত্তিহীন মামলায় তারেক-জোবাইদার বিরুদ্ধে রায়: বাংলাদেশ এলডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ১৫:১৫আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৫:১৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মঙ্গলবার (১ নভেম্বর) আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ারা জারির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বাংলাদেশ এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

বুধবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা ‘আদালতের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।

বিবৃতিতে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘যে মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

বাংলাদেশ এলডিপির দুই শীর্ষ নেতা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার বিগত ১৩ বছর ধরে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর অন্যায়, অন্যায্য রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়ে আসছে। বাংলাদেশি জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দেশের রাজনীতি থেকে, নেতৃত্ব থেকে দূরে রাখার চক্রান্ত করে আসছে। এই চক্রান্ত অব্যাহত আছে।’

‘এসব মামলা করে বাংলাদেশের মানুষের কাছ থেকে জিয়াউর রহমানের পরিবারকে দূরে রাখা যাবে না’ উল্লেখ করে বিবৃতিতে বাংলাদেশ এলডিপির দুই নেতা বলেন, ‘এসব মামলা, হয়রানি করে তারেক রহমানকে সরকার হঠানোর আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।’

দলটির এই দুই শীর্ষ নেতা অবিলম্বে হয়রানিমূলক রায় প্রত্যাহার করার দাবি জানান।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের