ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ১৫:২১আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৫:২১

ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ডেঙ্গু পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বুধবার (২ নভেম্বর) পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।

নেতারা বলেন, ‘সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে। ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপক হারে বাড়লেও এডিস মশা নিধনে দৃশ্যমান কিছু পরিলক্ষিত হচ্ছে না। বরং মশা মারার যে ওষুধ ব্যাবহার করা হচ্ছে তা অনেকটাই অকার্যকর। কার্যকর ওষুধ জরুরি ভিত্তিতে আনা হচ্ছে না।’

‘ডেঙ্গুর ভয়াবহ বিস্তার সরকারের সার্বিক গাফিলতি ও দুর্নীতির ফল। ডেঙ্গু যে বাড়বে, সরকারের স্বাস্থ্য অধিদফতর প্রতিবারই পূর্বাভাস দিয়ে থাকলেও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা আমলে নেয় না।’ দাবি করেন দুই নেতা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের