অধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্য দরকার : জেবেল গানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ১৭:৫৯আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৭:৫৯

‘অধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্য দরকার। জনতার ঐক্য ছাড়া অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব জেবেল রহমান গানি। তিনি বলেন, ‌‘একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল জনতার ঐক্যের মধ্য দিয়েই।’

শুক্রবার (৪ নভেম্বর) নীলফামারীর ডিমলা সদরে পচারহাট মাঠে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিতে (বাংলাদেশ ন্যাপ) যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিন শতাধিক নেতা-কর্মী দলে যোগদান করেন।

বাংলাদেশ ন্যাপ ডিমলা সদর ইউনিয়ন সদস্য মসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

জেবেল রহমান গানি বলেন, ‘চলমান অবস্থা থেকে উত্তরণে যে ধরনের রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন, তা এখনও অনুপস্থিত। সর্বাগ্রে প্রয়োজন জাতীয় ঐক্য গড়ে তোলা। বিগত নির্বাচনের ত্রুটি-বিচ্যুতি ও গ্লানি মুছে দিয়ে আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অনিশ্চয়তা দূর করার উদ্যোগ সরকারকেই নিতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন দলের ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু, সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলব, উপদেষ্টা আবদুর রহমান, ওয়াহিদুর রহমান, মাহফুজার রহমান মুকু, যুগ্ম আহ্বায়ক বিশ্বনাথ সিংহ রায়, আমজাদ হোসেন লিখন, আব্দুল মতিন, দুলাল ইলাম, আব্দুস শুক্কুর, মুজিবুর রহমান বুলবুল, ডা. বিপুল, লুৎফর রহমান, আবদুল মান্নান মাস্টার, মোখলেছুর রহমান, আবদুল হামিদ, বিষ্ণু পদ সিংহ রায় প্রমুখ।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী