গণতন্ত্রের জন্য সকলকে রাস্তায় নামতে হবে: ড. কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২২, ১৫:৪১আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৩১

মৌলিক অধিকারের ব্যাপারে দেশবাসীকে সচেতন করার তাগিদ দিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘গণতন্ত্রের জন্য সকলকে রাস্তায় নামতে হবে।’

শনিবার (১৯ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের উদ্যোগে ‘সংবিধানের ৫০ বছর ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গণতন্ত্রের নিয়ে ঘরে ঘরে আলোচনা হওয়া উচিত উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘সকলের রাস্তায় নেমে যাওয়া উচিত। ঘরে বরে সকল অধিকার ভোগ করার কথা ভাবা ভুল। এজন্য মানুষকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতে হবে। মানুষ মৌলিক অধিকারের বিষয় সচেতন হোক, সরকার তা চায় না।’

রাষ্ট্রের নাগরিকরা বঞ্চিত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তাতে দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে দেশের ক্ষতি হবে। সংবিধানে দেখি জনগণ ক্ষমতার মালিক, এটা কথার কথা নয়। সত্যিকার অর্থে আমাদের মালিক হতে হলে অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। সংঘবদ্ধভাবে কাজ না করতে থাকলে আমরা অধিকার থেকে বঞ্চিত হবো।’

গণফোরামের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘সবসময় জনগণের পাশে সক্রিয়ভাবে থাকতে হবে, কাজে লেগে থাকতে হবে। পত্রপত্রিকায় লেখালেখি হওয়া দরকার, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জানানো দরকার। জেলায় জেলায় সভা-সমাবেশ করতে হবে। শিক্ষার্থী, তরুণ সমাজকে সক্রিয়ভাবে মাঠে নামাতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব‌্য দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সি‌নিয়র আইনজীবী ড. শাহদীন মা‌লিক প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
হাসপাতালে কামাল হোসেন, দেশবাসীর দোয়া চেয়েছেন 
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন 
সদ্য গঠিত ‘৭১ মঞ্চ’-এর নামে ভুয়া প্রচারণার অভিযোগ
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান