শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জানুয়ারি ২০২৬, ২০:২৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ২১:২৮

গণফোরামের প্রতিষ্ঠাতা ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ফুসফুসজনিত সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। 

গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় দুপুরে তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিস্তারিত ৪৮ ঘণ্টা পর জানা যাবে। 

তিনি আরও জানান, ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেন। 

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বাংলাদেশের রাজনীতির এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

/এমকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বহির্বিভাগে সেবা বন্ধ
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?