হাসপাতালে কামাল হোসেন, দেশবাসীর দোয়া চেয়েছেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩১

হাসপাতালে চিকিৎসাধীন গণফোরামের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তার ফুসফুসে নতুন করে নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. মিজানুর রহমান জানান, ৮৮ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে ফুসফুসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২ জানুয়ারি তার অবস্থার অবনতি হলে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গত রবিবার (৪ জানুয়ারি) বিকেলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “শারীরিক কিছু পরীক্ষায় তার ফুসফুসে নতুন করে নিউমোনিয়া ধরা পড়েছে। তবে সার্বিকভাবে তার অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। চিকিৎসকরা তার যথাযথ যত্ন নিচ্ছেন।” 

ড. কামালের অসুস্থতার খবরে দেশ-বিদেশের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। গণফোরামের পক্ষ থেকে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন ড. কামাল হোসেন। গত শুক্রবার (২ জানুয়ারি) তার ফুসফুসের সমস্যা বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশের রাজনীতির প্রবাদপ্রতিম এই ব্যক্তিত্ব ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বহির্বিভাগে সেবা বন্ধ
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?