বিদ্যুতের মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২২, ১৮:২২আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৮:২২

খেলাফত মজলিসের আমির  মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চলছে। এরমধ্যে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২০ ভাগ বাড়ানো হয়েছে।  নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা। বুধবার (২৩ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘শিগগিরই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার কথা শোনা যাচ্ছে।  নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে মানুষ হিমশিম খাচ্ছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের জীবন। জিনিসপত্রের দাম কমাতে না পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।’

দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের